,

জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন হাসপাতালের জরুরি বিভাগে

আজকের কুমিল্লা ডট কম :
July 18, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। গত দুদিন ধরে জ্বরের তাপমাত্রা না কমায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাত ৮টায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করে বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার মুঠোফোনে জানান, জ্বর না কমায় তাকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয়। হাসপাতালে তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরা উপস্থিত আছেন।