বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বায়না– সিত্তুল মুনা সিদ্দিকা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৫, ২০১৮
news-image

অনিয়মের পাতা ফাঁদে

চক্ষু ছলছল,

কচু পাতায় পানির মতো

প্রাণটা টলমল ।

হাত পাততে এখন দেখি

লজ্জা লাগে না,

কেউবা আবার ছল করেও

ধরে বায়না।

পরের টাকা কেড়ে নিয়ে

অট্টালিকা গড়ে,

কালের স্রোতে অনায়াসে

সবই ধরা পড়ে।

হন্যে হয়ে ছুটে বেড়ায়,

ছাড়েনা অসুখ..!

জায়গা মতো পড়লে ধরা

কেমনে দেখায় মুখ?