,

পায়েল হত্যার বিচার চাই-মাহমুদুর রহমান খাঁন

আজকের কুমিল্লা ডট কম :
July 28, 2018
news-image

গর্জে ওঠো আম জনতা
গর্জে ওঠো আজ,
খুন ও হত্যার চাইবো বিচার
ফেলে সকল কাজ।

আর কতকাল থাকব বসে
মায়ের কান্না মুখ দেখে?
আর কতকাল নামবে কষ্ট
মোদের মায়ের বুক থেকে?

তাজা তাজা প্রাণগুলো আজ
নিচ্ছে কেড়ে শকুন দল,
রণ সংগীত বাজিয়ে আজ
চাইবো বিচার চলরে চল।

নিচ্ছে কেড়ে শত পায়েল
আর দিবনা নিতে,
থাকতে সময় চাইছি বিচার
খুনীর ফাঁসি দিতে।