,

সকলের প্রিয় নায়ক, নায়ক রাজ রাজ্জাকের বায়োপিক

আজকের কুমিল্লা ডট কম :
August 1, 2018
news-image
ডেস্ক রিপোর্ট :
আমাদের সকলের প্রিয় নায়ক, নায়ক রাজ রাজ্জাক। বাংলা চলচ্চিত্রকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া নায়ক রাজ রাজ্জাককে নিয়ে বায়োপিক নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এটিই কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা রাজ্জাককে নিয়ে নির্মিত প্রথম বায়োপিক। বায়োপিকটির ব্যাপ্তি ৯০ মিনিট। ‘রাজাধিরাজ রাজ্জাক’ শিরোনামের এই বায়োপিকটি আগামী ১৭ আগস্ট বিকেল সাড়ে ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে।
আগামী ২১ আগস্ট নায়করাজের প্রথম মৃত্যুবার্ষিকী। রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এই বায়োপিকটি নির্মাণে হাত দেন। রাজ্জাকের অকপটে দীর্ঘ সাক্ষাত্কার গ্রহণের পাশাপাশি এক সময়ে তার কলকাতায় বেড়ে ওঠা বসতভিটার হালচাল, সেখানে অবস্থানরত জীবিত নিকটাত্মীয় এবং ওই মহল্লার বন্ধু-বান্ধবের স্মৃতিচারণসহ রাজ্জাকের কালজয়ী দুর্লভ সিনেমার অংশ, গান বায়োপিকটিতে সংযোজন করেছেন শাইখ সিরাজ।
এছাড়াও এতে দেখা যাবে রাজ্জাককে নিয়ে কথা বলেছেন তার দীর্ঘ অভিনয়জীবনের সহশিল্পীরা, বিশেষ করে সুচন্দা, কবরী, ববিতা প্রমুখ। শাইখ সিরাজ জানান, এই নায়কের ভক্তদের জন্য বায়োপিকটি সিনেমা হলে প্রদর্শনের পরিকল্পনাও করা হচ্ছে। এর পাশাপাশি ফিল্ম আর্কাইভেও এটি সংরক্ষণ করা হবে।