সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অণুকাব্যিক রেশ- সিত্তুল মুনা সিদ্দিকা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৮
news-image

 অণুকাব্যিক রেশে উদ্বেলিত হয়ে

আমি মেঘের দেশে হই নিরুদ্দেশ!

ভাবনার আকাশপটে আচ্ছন্ন হয়ে-

ডানা মেলে উড়ে যেতে যেতে.. ভাবিনি আদ্যোপান্ত ,

মন ছুঁয়েছে এক স্বপ্নিল আবেশ,

ভবিতব্যের ইশারার সাথে তাল মিলিয়ে চলছে এই জীবনের রেশ,..

যাপিত জীবনের কুসুমিত কাননে ইশারায় পাই শত সহস্র উপদেশ…

তাই আমি পলকে পলকে হারাই নিভৃতে,

চুপিসারে চেয়ে দেখি পার্থিব সুন্দরের নাই শেষ..!