,

কুমিল্লা মহানগরের ২৭টি ওয়ার্ড ও ৬টি ইউনিয়নে জাতীয় শোকদিবসের কর্মসূচি পালনের সিদ্ধান্ত

আজকের কুমিল্লা ডট কম :
August 11, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ আগষ্ট বিকাল ৫টায় কুমিল্লা টাউনহলে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  আ ক ম বাহাউদ্দিন বাহার। সভায় ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

মহানগরের ২৭টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৬টি ইউনিয়নে একযোগে জাতীয় শোকদিবসের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।