,

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ হবে আগামী কাল ১২ আগষ্ট

আজকের কুমিল্লা ডট কম :
August 11, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

আসন্ন পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে ১২ আগস্ট রবিবার সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

১১ আগস্ট শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

রবিবার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ২২ আগস্ট এবং চাঁদ দেখা না গেলে আগামী ২৩ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।