,

শোকাবহ আগষ্টে কুমিল্লায় ১ লক্ষ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী বিষয়ে সংবাদ সম্মেলন

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2018
news-image

 

শাহ ইমরানঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা জেলায় ১ লক্ষ ২৩ হাজার ১২৮ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় সর্ম্পকে মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ আগষ্ট) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আসাদুজ্জামান, জেলা বিএমএর সভাপতি ডাঃ আবদুল বাকী আনিস, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবির, জাগ্রত মানবিকতার সভাপতি তাহসিন বাহার সুচনা প্রমুখ।

উল্লেখ্য যে, কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলার ১৭ উপজেলা ও সিটি কর্পোরেশনে ১৩ আগষ্ট পর্যন্ত ১ লক্ষ ২৩ হাজার ১২৮ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ কার্যক্রমে সহযোগিতা করেন বিএমএ, স্বাচিপ, সিটি কর্পোরেশন, সকল উপজেলা পরিষদ, সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডায়াবেটিক এসোসিয়েশন, বিএমটিএ, জাগ্রত মানà¦