,

জাতীয় দল থেকে বিদায় নিলেন মেসি !

আজকের কুমিল্লা ডট কম :
August 15, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের পর জাতীয় দলে মেসি ফিরবেন কি না এমনটা নিয়ে চলছিল জল্পনা। আর এবার মেসি নিজেই সেই জল্পনার অবসান ঘটিয়ে দিলেন। বিদায় নিলেন জাতীয় দল থেকে। জাতীয় দলকে বিদায় জানালেন ১ বছরের জন্য। অর্থাৎ ২০১৮ সালে আর মেসি জাতীয় দলে কোন ম্যাচ খেলবে না। অর্থাৎ এ বছর কলম্বিয়া, ব্রাজিলসহ তিনটি দলের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন না মেসি।

তবে ২০১৯ সালে কোপা আমেরিকায় তিনি দলকে নেতৃত্ব দিবেন বলে জানা গেছে।
আর এই খবরটি দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো।