,

বিএনপি যদি এবার জামাতসহ ক্ষমতায় আসতে পারে, দেশে রক্তের বন্যা বইয়ে দিবে- ওবায়দুল কাদের

আজকের কুমিল্লা ডট কম :
September 22, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন ২০০১সাল যদি আবার ফিরে আসে তবে ভয়াবহ অন্ধকার নেমে আসবে। বিএনপি যদি এবার জামাতসহ ক্ষমতায় আসতে পারে, দেশে রক্তের বন্যা বইয়ে দিবে। এটা গলাকাটা দল।

শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সমাবেশে আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিএনপির উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগকে হুমকি দেখিয়ে লাভ নেই, আপনারা জোট করছেন, যুক্ত ফ্রন্ট করছেন কাদেরকে নিয়ে। এই বাংলাদেশের জনগন যাদেরকে বেইমান মোনাফেক হিসেবে জানে। ষড়যন্ত্র করে আওয়ামীলীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না।

চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু, পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, রেল মন্ত্রী মুজিবুল হক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে সকালে কুমিল্লার ইলিয়টগঞ্জে ও দুপুরে কুমিল্লা টাউনহল মাঠে পথসভায় বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।