,

বাসচাপায় একাত্তর টিভির কর্মকর্তা নিহত

আজকের কুমিল্লা ডট কম :
September 29, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর মহাখালীতে ভিআইপি পরিবহন নামে একটি বাসের চাপায় আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বেসরকারি টেলিভিশন একাত্তর এর মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

কাফরুল থানার ওসি সিকদার মোহাম্মদ শামীম জানান, সকালে ভিআইপি পরিবহনের বাসটি প্রথমে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী আনোয়ারের উপর উঠিয়ে দেয়। এতে আনোয়ারসহ সিএনজি চালিত অটোরিকশায় থাকা আরও একজন আহত হন। পরে পথচারীরা আহত দুজনকে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে হাসপাতালে চিকিৎসাধীন আহত অপর ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ঘাতক বাস ও বাসের চালক সুজনকে আটক করা হয়েছে।