,

দেবিদ্বারে আকলিমা হত্যা মাদকাসক্ত স্বামীসহ ৫জনের বিরুদ্ধে হত্যা মামলা

আজকের কুমিল্লা ডট কম :
October 3, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

দেবিদ্বারে নৃসংশবাবে হত্যা ও ধর্ষণ করে লাশ নদীতে ভাসীয়ে দেওয়া মামলায় মাদকাসক্ত স্বামী মোঃআউয়ালসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত আকলিমা ছোট ভাই মোঃনাসির উদ্দিন।

গত শুক্তবার রাত সারে ১০টার দিকে নিহতের নাসির মুরাদনগর থানার লিখিত অভিযোগ দেন পরে রোববার রাতে মামলা নথিভুক্ত করা হয় মামলায় আউয়াল ছাড়া ও তার দ্বিতীয় স্তী শিল্পী বেগম , দুই ভাই মোঃ হালিম মাস্টার ও আলিম এবং বোনের জামাই আঃ কুদ্দস মিয়াকে আসামী করা হয় এদিক আকলিমা হত্যার ১৯দিন অতিবাহিত হলে ও মামলায় কোন আসামিকে এখন ও গ্রেফতার করতে পারেনি মুরাদনগর থানার পুলিশ।

মামলার বিবরণ ও নিহতের স্বজনদের দাবি,আকলিমার বেতনের টাকার মাদকাসক্ত স্বামীর হাতে তুলে দেওয়া ও দ্বিতীয় বিয়ে করা নিয়ে বিভিন্ন সময় ঝগড়া লেগে থাকতো ঘটনার দিন আউয়াল নেশার টাকা না পেয়ে আকলিমাকে মারধরও শারীরিক নির্যাতন করে, পরে রাতের কোন এক সময় আকলিমাকে হত্যা করে লাশ গামছা দিয়ে বেধে পার্শ্ববর্তী গোমতী নদীতে ফেলে দেয়। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার এসআই বাদল জানান, নিহত আকলিমার ভাই হত্যার মামলা দায়ের করেছে আসামী গ্রেফতারে জন্য সম্ভাব্য স্থানে একাধিক অভিযান চালানো হয়েছে আসামীদের গ্রেফতারে জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।