,

তিতাসে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
October 5, 2018
news-image

মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি গ্রামের দক্ষিন চকের ধানী জমি থেকে আব্দুল কাদির ভূইয়া (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত আব্দুল কাদির ভূইয়া মৃত.লালমিয়া ভূইয়ার ছেলে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে মরদেহটি ধানের জমিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়টি নিশ্চিত করেছেন।