,

৩৮, ৩৯ এমনকি ৪০ বছর পর্যন্ত খেলতে পারে মেসি – জাভি

আজকের কুমিল্লা ডট কম :
November 3, 2018
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

‘৩৮, ৩৯ এমনকি ৪০ বছর পর্যন্ত খেলতে পারে লিওনেল মেসি। মেসির খেলা নিয়ে এমন মন্তব্য করেছেন বার্সার এক সময়ের প্রাণ ভোমরা জাভি। তিনি বলেন, মেসির যে পারফরম্যান্স, সে অনায়াসেই ৪০ বছর পর্যন্ত খেলতে পারে। আমি যত প্লেয়ারের সাথে খেলেছি, তাদের মধ্যে মেসিই সেরা।

২০০৪ সালে শুরু হয় মেসি-জাভি যুগলবন্দী। প্রায় এক যুগের সম্পর্কের মধু চন্দ্রিমা শেষ হয়ে যায় ২০১৫ সালে। দুজন হয়ে যান আলাদা। বার্সেলোনা ছেড়ে আল-সাদে নাম লেখান জাভি। তাই বলে বন্ধুর প্রতি ভালোবাসা বিন্দুমাত্রও কমেনি স্প্যানিশ কিংবদন্তির। বার্সেলোনার মধ্যমাঠে আরো একজন সারথি ছিলেন। তিনি আন্দ্রেস ইনিয়েস্তা। গত মৌসুম শেষে ন্যু ক্যাম্প ছেড়েছেন তিনিও। মেসি-ইনিয়েস্তা-জাভি ত্রিমুখী রসায়নে চারটি উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য শিরোপা জিতেছে বার্সেলোনা। সময়ের পরিক্রমায় তিন জনের ঠিকানা এখন তিন জায়গায়। পেশাদার ফুটবল ক্যারিয়ারে অনেকের সঙ্গেই খেলেছেন জাভি।

অসংখ্য ফুটবলারের মধ্যে মেসিকেই সেরা হিসেবে দাবি করলেন তিনি। বলেছেন, ‘আমি যতো ফুটবলারের সঙ্গে খেলেছি তন্মধ্যে ‘লিও (লিওনেল মেসি) সেরা খেলোয়াড়। ও এমন একজন ফুটবলার যে, যে কোনো মুহূর্তে ব্যবধান গড়ে দিতে পারে।’