,

কুবিতে ‘জালালাবাদ এসোসিয়েশন’র নতুন কমিটি

আজকের কুমিল্লা ডট কম :
November 17, 2018
news-image

 

শাহাদাত বিপ্লব, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৮ম ব্যাচের হুমায়ূন তালুকদার কে সভাপতি এবং একই ব্যাচের মাহবুব হোসেন শাকিল কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন হয়।

সংগঠনটির উপদেষ্টা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ এবং সংগঠনটির সাবেক সভাপতি মাসুদ রানা বাবু ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এ কমিটির অনুমোদন দেয়।

এ কমিটি আগামী এক বছর কার্যক্রম পরিচালনা করবে।