,

দেবিদ্বারে শীতকালীন মহড়া পরিদর্শনে সেনাপ্রধান

আজকের কুমিল্লা ডট কম :
December 5, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ভৈষের কোট নবীয়াবাদে কুমিল্লা সেনানিবাসের উদ্যোগে আয়োজিত শীতকালীন মহড়া পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি।

বুধবার সকাল ১০ টায় সেনাপ্রধান মহড়া পরিদর্শন করেন।

এ সময় সেনাপ্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ও কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। এ সময় সম্প্রতি পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত সাখাওয়াত হোসাইন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা উপস্থিত ছিলেন।