,

কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে গাঁজা উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
December 6, 2018
news-image

 

নিজস্ব প্রতিবেদক, আজকের কুমিল্লাঃ
কুমিল্লায় শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে ৪ কেজি সহ মো. সাগর মিয়া (২০) আটক করেছে কোতায়ালী থানা পুলিশ।

আজ সকাল ১০টার দিকে শাসনগাছা বাস স্টান্ডে একটি টহল দল গাঁজাসহ আটক করে। আটক সাগর মিয়া ব্রাহ্মণপাড়া থানার চানলা গ্রামের জালাল মিয়ার ছেলে।

কুমিল্লার পুলিশ জানায়, সাগর মিয়ার হেফাজতে থাকা ব্যবহৃত কাপড়ের ব্যাগের ভিতর তল্লাশী চালিয়ে প্লাস্টিকের পলিথিন দ্বারা মোড়ানো ০৪(চার) কেজি গাঁজা জব্দ করা হয়। কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করা হয়েছে।