,

হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নে অসহায়দের পাশে ইউপি চেয়ারম্যান

আজকের কুমিল্লা ডট কম :
April 19, 2020
news-image

 

মোঃ আতিক,হোমনা:

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হাটবাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। মানুষের চলাফেরা এখন নিয়ন্ত্রিত। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, রিকশাচালকসহ নিম্ন আয়ের শ্রমজীবীরা। তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মাথাভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া।

করোনা  শুরু হওয়ার পর থেকেই মাথাভাঙ্গা গ্রামের এক প্রান্ত হতে অন্য প্রান্ত ছুটে চলেছেন অবিরাম। জনসাধারণকে সচেতন করার জন্যে ত্রান, মাস্ক ,জীবাণু নাশক স্প্রে ছিটানো কাজে অংশগ্রহণ করেন।

নিজস্ব অর্থায়নে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বাড়িতে পৌঁছে দিচ্ছেন এ চেয়ারম্যান।