,

কুমিল্লা- ৬: ধানের শীষ পেয়ে মাঠে হাজী ইয়াছিন

আজকের কুমিল্লা ডট কম :
December 10, 2018
news-image

 

নিজস্ব প্রতিবেদক, আজকের কুমিল্লাঃ
কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশীদ ইয়াছিন ধানের শীষ প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

সোমবার রিটার্নিং অফিসার ও ডিসি মো. আবুল ফজল মীর তাকে প্রতীক বরাদ্দ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, আদর্শ সদর বিএনপি সভাপতি অ্যাডভোটেক আলী আক্কাছ, শহর বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমীর, শহর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভিপি, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামান, জেলা মহিলা দল সভাপতি সকিনা বেগম, সাধারণ সম্পাদক সাবেরা আলাউদ্দিনসহ নেতারা উপস্থিত ছিলেন।