কুমিল্লা-৯(লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিজয়ী আ’লীগের তাজুল ইসলাম
আজকের কুমিল্লা ডট কম :
December 30, 2018
সেলিম চৌধুরী হিরা/ সেলিম সজীবঃ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মোঃ তাজুল ইসলাম। এই আসনে ৬৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন তিনি।
প্রাপ্ত তথ্যে জানা যায়, মোঃ তাজুল ইসলাম পেয়েছেন ভোট ২ লক্ষ ৭০ হাজার ৫৯২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রার্থী আনোয়ারুল আজিম পেয়েছেন ১১ হাজার ৩৬৭ ভোট।
এ আসনে মোট ভোটার ২ লক্ষ ৯৬ হাজার ৬৯৭ জন।