,

নাঙ্গলকোটে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
December 31, 2018
news-image

 

কামাল হোসেন জনিঃ

কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা ইউনিয়নের পশ্চিম হাসানপুরে শশুরবাড়িতে খালেদা আক্তার (২২) নামের দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯ টায় খালেদাকে কুমেক হাসপাতালে নেওয়া হয়। বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়।

নিহত খালেদা আক্তার নাঙ্গলকোটের জোড্ডা ইউনিয়নের শংকরপুর গ্রামের শাহলম মিয়ার মেয়ে এবং একই ইউনিয়নের পার্শ্ববর্তী পশ্চিম হাসানপুর গ্রামের শাহলম শিপনের স্ত্রী।

নিহতের ভাই জানান, যৌতুক না দেওয়ায় তারা আমার বোনকে হত্যা করে মেডিকেলে নিয়ে যায়। পরে মারা যাওয়ার পর বাসায় নিয়ে চলে যায়। পরে আমরা বোনের মরদেহ আনতে গেলে আমাদের উপর হামলা করে বোনের স্বামীসহ শশুর বাড়ির লোকজন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।