,

ইয়াছিনের সাথে মিষ্টি নিয়ে সাক্ষাত করলেন এমপি বাহার

আজকের কুমিল্লা ডট কম :
December 31, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ

রসমলাই, মালাইকারী ও স্পঞ্জ মিষ্টি নিয়ে পরাজিত প্রার্থী আমিন উর রশীদ ইয়াছিনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর উপজেলা, সেনানিবাস ও সিটি কর্পোরেশন) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে তৃতীয় বারের মত নির্বাচিত সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। এর মধ্য দিয়ে রাজনীতিতে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি এমপি বাহার।

সোমবার দুপুর ১২টায় মুন্সেফ বাড়ি থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শামবকসী এলাকায় অবস্থিত হাজী আমিন উর রশিদ ইয়াছিনের শিল্পকারখানা লালমাই ফুটওয়্যার লিঃ এর উদ্দেশ্য যাত্রা করেন তিনি। এমপি বাহারের গাড়ি গেটে পৌছা মাত্রই আমিন উর রশীদ নিচে নেমে এসে হাত মিলান। তারপর উপরে নিয়ে যান। সৌজন্য সাক্ষাতে তারা দুজনে মিলে মিষ্টি খেয়েছেন, কুশল বিনিময় করেছেন, জড়িয়ে ধরেছেন, বিভিন্ন বিষয় নিয়ে মেতে উঠেছিলেন হাসি-ঠাট্টায়। সৌজন্য সাক্ষাতের শুরুতেই এমপি বাহার হাজী ইয়াছিনকে ভাই বলে সম্বোধন করেন। আলাপচারিতায় এমপি বাহার তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন । দেড়টায় এমপি বাহার ইয়াছিনের শিল্পকারখানা লালমাই ফুটওয়্যার লিঃ প্রশাসনিক কার্যালয়ের কনফারেন্স রুম থেকে বিদায় নিয়ে বের হয়ে যান। হাজী ইয়াছিন সাথে সাথে এসে আবারো দুজনে করমর্দন করে হাসি মুখে বিদায় নেন।