,

দাউদকান্দিতে ইয়াবা ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
January 26, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

দাউদকান্দিতে ইয়াবাসহ বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার গৌরীপুর দক্ষিন পেন্নাই নতুন সড়ক থেকে হাফিজুর রহমানকে আটক করে। পুলিশ তাঁর কাছ থেকে দু’শ ৫ পিছ ইয়াবা উদ্ধার করে।

সে ওই গ্রামের মোবারক হোসেন এর ছেলে। বিক্রি করা অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জাহাঙ্গীর আলম।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ এস এম আব্দুল নুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেতৃত্বে এস আই জাহাঙ্গীর আলম সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দক্ষিন পেন্নাই গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় ২শত ৫ পিছ ইয়াবাসহ হাফিজুর রহমান নামে এক মাদক ব্যবসায়ী আটক করে। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে।