,

চৌদ্দগ্রামে কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে নিন্দা প্রকাশ কুমিল্লা দক্ষিন জেলা ছাত্র সমাজের

আজকের কুমিল্লা ডট কম :
February 15, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রী কলেজের ছাত্র আরিফুর রহমান আরিফ হত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুমিল্লা দক্ষিন জেলা ছাত্র সমাজের পক্ষে সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক গোলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, মুন্সীরহাট ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি শরীফ রহমান।

অবিলম্বে শরিফ হত্যাকারীদের গ্রেফতার করে তাদের আইনের আওতায় এনে সুষ্ঠ বিচার দাবী করেন নেতৃবৃন্দরা।