,

কুমিল্লার বুড়িচংয়ে নৌবাহিনীর সদস্যকে গলা কেটে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
February 21, 2019
news-image

 

মহিউদ্দিন ভূইয়া/সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় মেহরাব হোসেন (২০) নামের এক নৌ-বাহিনীর সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি)ভোরে উপজেলার ষোলনল ইউনিয়নের ভান্তির তুলতলা গ্রামের কেন্দ্রীয় মসজিদের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মেহরাব হোসেন (২০) বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভান্তি এলাকার শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, খুলনায় ট্রেণিং শেষে চট্টগ্রামে যোগদান করতে যাওয়ার পথে মা-বাবার সাথে দেখা করার উদ্দেশ্যে কুমিল্লা সেনানিবাস এলাকায় বাস থেকে নেমে গ্রামে যাওয়ার পথে দুবৃর্ত্তরা তাকে গলা কেটে হত্যা করে। ভোররাত ৩ টায় তিনি সর্বশেষ তাঁর মায়ের সাথে মুঠোফোনে কথা বলেন।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিজ গ্রামেই দুবৃর্ত্তরা তাকে হত্যা করেছে। মরদেহ থানায় রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।