দেশে ২ লাখ ৬৬ হাজার ১১৮ ঋণখেলাপি: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল
স্টাফ রিপোর্টারঃ
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, দেশে বর্তমানে (ডিসেম্বর ২০১৮ পর্যন্ত) ঋণ খেলাপির সংখ্যা দুই লাখ ৬৬ হাজার ১১৮ জন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। সে সঙ্গে তিনি শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকাও প্রকাশ করেন। তবে কে কত টাকা ঋণ খেলাপি তা উল্লেখ করা হয়নি।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। সরকারি দলের সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দেশের শীর্ষস্থানীয় ২০ ঋণ খেলাপির নাম-ঠিকানা প্রকাশ করেন। মন্ত্রী জানান, উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় যোগ্য কিছু সংখ্যক ঋণ খেলাপি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।
মন্ত্রীর তথ্য মতে, শীর্ষ ২০ ঋণ খেলাপি হচ্ছে কোয়ান্টাম পাওয়ার সিস্টেমস লিমিটেড, সামান্নাজ সুপার অয়েল লিমিটেড, বি. আর. স্পিনিং মিলস লিমিটেড, সুপ্রোভ স্পিনিং লিমিটেড, রিমেক্স ফুটওয়্যার লিমিটেড, রাইজিং স্টিল লিমিটেড, কম্পিউটার সোর্স লিমিটেড, বেনেটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ম্যাক্স স্পিনিং মিলস্, এস এ অয়েল রিফাইনারি লিমিটেড, রুবিয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আনোয়ারা স্পিনিং মিলস, ক্রিসেন্ট লেদার প্রডাক্টস লিমিটেড, সুপ্রোভ রোটর স্পিনিং লিমিটেড, ইয়াসির এন্টারপ্রাইজ, চৌধুরী নিটওয়্যারস লিমিটেড, সিদ্দিক ট্রেডার্স, রুপালী কম্পোজিট লেদার ওয়্যার লিমিটেড, আলপ্পা কম্পোজিট টাওয়েলস লিমিটেড এবং এম এম ভেজিটেবল অয়েল প্রডাক্টস লিমিটেড।
সরকারি দলের সাংসদ হাজী সেলিমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত ৬টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ (সেপ্ট