শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকান্ড থেকে মুক্ত থাকতে হবে: শিক্ষামন্ত্রী
মাসুদ হোসেন, চাঁদপুর:
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ ও মৌলবাদসহ অপরাধমূলক কর্মকান্ড থেকে মুক্ত থাকতে হবে। উগ্রপন্থা, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে এখন বিশ্বের কোন দেশই মুক্ত নয়। নিউজিল্যান্ডেরমত শান্তি প্রিয় দেশেও এমন একটি জঘন্যতম ঘটনা ঘটে গেলে। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
শনিবার (১৬ মার্চ) বেলা ১১টায় চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে শিক্ষার মানোন্নয়নে আমরা বদ্ধপরিকল্প। শিক্ষার মানোন্নয়নের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা যেন জ্ঞানার্জনের পাশাপাশি মানবিকতা, নৈতিকা গুনাবলী সম্পন্ন হয়ে সত্যিকারের দেশ প্রেমিক হিসেবে গড়ে উঠতে পারে সেজন্যে আমরা চেষ্টা করছি।
তিনি আরো বলেন, আমরা চাই সন্ত্রাস, জঙ্গীবাদ, মৌলবাদসহ যত নেতিবাচক দিক আছে সেগুলো থেকে আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের নতুন প্রজন্মকে মুক্ত রাখতে হবে। আমরা আশা