,

‘ইনশাল্লাহ’ সিনেমায় সুপারস্টার সালমান খানের সঙ্গে আলিয়া

আজকের কুমিল্লা ডট কম :
March 19, 2019
news-image

 

ডেস্ক রিপোর্ট:

বলিউডে এখন আলিয়া ভাটের বৃহস্পতি তুঙ্গে। এই অভিনেত্রী সর্বশেষ জয়া আখতারের ‘গাল্লি বয়’ সিনেমা দিয়ে ঝড় তুলেছেন বক্স অফিসে। এবার আরেকটি বড় প্রকল্পে চুক্তিবদ্ধ হলেন। তারকা পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাল্লাহ’ সিনেমায় প্রথমবারের মতো সুপারস্টার সালমান খানের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে এ সুন্দরীকে।

বানসালির নতুন সিনেমায় বলিউড ভাইজানের সঙ্গে কে জুটি বাঁধছেন, তা নিয়ে নানা আলোচনা চলছিল এত দিন। অবশেষে নিশ্চিত খবর, সালমানের সঙ্গে জুটি বাঁধছেন আলিয়া। গতকাল সোমবার ২৬ বছরের এই অভিনেত্রীকে সঞ্জয় লীলা বানসালির অফিসে দেখা গেছে।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বানসালি ও সালমান একত্র হচ্ছেন। ২০ বছর পর এই পরিচালক-অভিনেতার পুনর্মিলন হতে চলেছে। সর্বশেষ তাঁরা ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। ‘পদ্মাবত’ ছবির পর বানসালির পরবর্তী প্রকল্প নিয়ে শুরু হয় জল্পনা। এবার ঘোষণা এলো। আর সেই প্রতীক্ষিত সিনেমার নামকরণ করা হয়েছে ‘ইনশাল্লাহ’।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ‘ইনশাল্লাহ’ ছবির ঘোষণা দিয়েছেন সালমান খান নিজেও। আজ এক টুইট-বার্তায় তিনি লিখেছেন, “২০ বছর পর অবশেষে সঞ্জয় ও আমি ওঁর পরবর্তী ছবি ‘ইনশাল্লাহ’-তে ফিরলাম। আলিয়ার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। ইনশাল্লাহ, এই যাত্রায় আমরা সবাইকে পাশে পাব।”