,

ভয়াবহ আগুন লেগে দুই হাজার গাড়ি বহনকারী জাহাজ মহাসাগরে ডুবে গেছে

আজকের কুমিল্লা ডট কম :
March 20, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

দুই হাজার গাড়ি বহনকারী ইতিলিয়ান একটি কন্টেইনার জাহাজে ভয়াবহ আগুন লেগে ফ্রান্স উপকূলে আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে। এতে শত শত লাখ ডলারের ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, জাহাজটিতে থাকা ২৭ নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

গত সপ্তাহে প্রায় তিন ডজন পোরশে কারসহ বিশালবহুল এসব গাড়ি নিয়ে জাহাজটি ব্রাজিলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এদিকে, জাহাজটি ডুবে যাওয়ার ফলে পানিতে ছড়িয়ে পড়া তেল দ্রুত পরিষ্কার করতে শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ।