,

লাকসামে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
March 21, 2019
news-image

 

লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে এসএসসিতে অংশগ্রহণ করা ছাত্রীকে উত্যাক্ত করার অভিযোগে সজিব হোসেনকে(১৮)  ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সে উপজেলার বাকই ইউনিয়নের কোটইশা গ্রামের মহরম আলীর ছেলে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট একেএম সাইফুল আলম এ সাজা প্রদান করেন।

পুলিশ সুত্রে জানা যায়, বাকই কোটইশা গ্রামের মহরম আলী ছেলে সজিব হোসেন পাশ্ববর্তী গ্রামের এসএসসি ফল প্রার্থী এক ছাত্রীকে প্রতিদিন স্কুলে আসার সময় উত্যক্ত করে আসছে।  স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

লাকসাম থানা পুলিশের ওসি মনোজ কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।