রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধ দিনের প্রেমে শবনম ফারিয়া

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৪, ২০১৯
news-image

বিনোদন ডেস্ক :

যুদ্ধ ও প্রেমের গল্প নিয়ে ছোটপর্দায় হাজির হচ্ছেন সময়ের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। স্বাধীনতা দিবস উপলক্ষে এই নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকটির নাম যুদ্ধ দিনের প্রেম।

বিয়ের পর শবনম ফারিয়ার অভিনিত প্রথম নাটক এটি। এর মধ্য দিয়ে ফের অভিনয়ে নিয়মিত হলেন ফারিয়া।

নাটকির দৃশ্যায়ন ইতিমধ্যে শেষ হয়েছে। গাজীপুরের পূবাইলে একটি শুটিং স্পটে টানা কয়েকদিন শুটিং চলে। সেখানে শুটিংয়ে ফারিয়াকে বেশ আমুদে দেখা হয়েছে।

যুদ্ধ দিনের প্রেম নাটকটি পরিচালনা করেছেন সাইদুল ইসলাম রাসেল। নাটকে ফারিয়ার বিপরীতে দেখা যাবে ইরফান সাজ্জাদকে।

নাটকটির গল্প অসাধারণ জানিয়ে ফারিয়া বলেন, যুদ্ধ ও প্রেমের গল্পই নাটকের মূল উপজীব্য। এর আগে মুক্তিযুদ্ধভিত্তিক নাটকে অভিনয় করেছি। এবারের কাজটিও বেশ ভালো হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।