,

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে সদর দক্ষিণে লেগুনা উল্টে শিক্ষার্থী নিহত, আহত ৫

আজকের কুমিল্লা ডট কম :
March 26, 2019
news-image

 

রকিবুল হাসান রকি/মহিউদ্দিন/সাকিব আল হেলালঃ

কুমিল্লার সদর দক্ষিণে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা পরিবহন সড়কে উল্টে রিয়া সাহা (১৫) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আরো আরো ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সোয়া ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়‌কের কু‌মিল্লার সদর দক্ষিণের মোস্তফাপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত রিয়া সাহা সদর দক্ষিণের বিজয়পুর উচ্চ বিদ্যাল‌য়ের দশম শ্রেণির  ছাত্রী। আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা সবাই ছাত্রী। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানান, স্বাধীনতা দিবসের র‌্যালিতে অংশগ্রহণ করার জন্য উপজেলায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে লেগুনা পরিবহন সড়কেই উল্টে যায়। তখন এ হতাহতের ঘটে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে দায়িত্বরত বোরহান জানান, আহত ৫ জন ছাত্রী চিকিৎসাধীন রয়েছেন।

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।