,

বুড়িচংয়ের মিতালি অটো রাইছ মিলে অভিযান: ১ লক্ষ টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
August 17, 2020
news-image

শাহ ইমরান:

অনিয়মের অভিযোগে কুমিল্লার বুড়িচং উপজেলায় মিতালি অটো রাইছ মিলে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ আগষ্ট) দুপুরে উপজেলার পারুয়ারায় মিতালি অটো রাইছ মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সরকার এবং  পাট অধিদপ্তর, কুমিল্লার সহকারি পরিচালক  (অ: দা:) মোহাম্মদ সিরাজুল ইসলাম।

এ সময় উক্ত রাইছ মিলকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৫ ধারা মতে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান ও সতর্ক করা হয় ।