,

ব্রাহ্মণপাড়ায় নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবীতে শিক্ষার্থীদের মনববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
April 13, 2019
news-image

 

বি.পাড়া প্রতিনিধি:

ফেনী জেলার সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে কুমিল্লা- মিরপুর সড়কের ধান্যদৌল বাজার এলাকায় ৮শত শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে নেতৃত্ব দেন ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল খায়ের। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সামসু উদ্দিন, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, নজির আহাম্মেদ, তাজুল ইসলাম, শিলা সেন, তাসমিন আক্তার, জাবেদ আহাম্মেদ, এনামুল হক, জাকির হোসেন, আলমগীর খান চৌধুরী, ওয়ালি উল্লাহ, সফিকুল ইসলাম, রমিজ উদ্দিন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।