,

ব্রাহ্মণপাড়ায় গাজা ও ইয়াবাসহ ১ জন গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
April 13, 2019
news-image

 

বি.পাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গাজা ও ইয়াবা ট্যাবলেট ব্যবসার অভিযোগে রাসেল (২২) নামের এক যুবক কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার রাতে ব্রাহ্মণপাড়া থানার এস আই সাইফুজ্জামান, এএস আই বিপুল চন্দ্র রায় ও এএস আই দিপংকর চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল বাজার এলাকা থেকে রাসেল কে গ্রেফতার করে।

এসময় পুলিশ তার কাছ থেকে বাজারী ব্যাগ ভর্তি ৪ কেজি গাজা ও তার পেন্টের পকেট হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত রাসেল (২২) ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। বিষয়টি জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াস। তিনি জানান, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং শনিবার সকালে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।