,

দাউদকান্দি-তিতাস-হোমনায় নানা আয়োজনে বাংলা বর্ষবরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 14, 2019
news-image

জাকির হোসেন হাজারীঃ
কুমিল্লার দাউদকান্দি, তিতাস ও হোমনা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪১৬ বঙ্গাব্দকে উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের মঙ্গল শোভাযাত্রা ও বিভিন্ন সামাজিক সংগঠনের বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন অনুষ্টানের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করেন।

হোমনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী তিনদিনব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করেন। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে উপজেলা আ’লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী লিল মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, আ’লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তিতাস উপজেলায় মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করেন উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া ।