মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা পুলিশ সদস্যের মাঝে কৃতিত্ব স্বরূপ সম্মাননা স্মারক এবং নগদ অর্থ পুরস্কার প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৬, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে  মাসিক কল্যাণ সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার কুমিল্লা  সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।

এ সময় সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (সদর), বরুড়া, দাউদকান্দি ও লালমাই থানার অফিসার ইনচার্জগণকে ফুল দিয়ে বরণ করে নেয় পুলিশ সুপার।

এসময় পুলিশ সদস্যের মাঝে তাদের কৃতিত্বের স্বরূপ সম্মাননা স্মারক এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। উক্ত সভায় সকল অফিসার ফোর্সদের বিভিন্ন দাবি, আবেদন শুনেন এবং সমাধানের নিশ্চয়তা প্রদান করেন পুলিশ সুপার।

এ সময় আরো উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (বর্তমানে কুমিল্লা দক্ষিণে অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত)  আব্দুল্লাহ আল মামুন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (বর্তমানে কুমিল্লা উত্তরে অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত)  শাখাওয়াত হোসেন , কুমিল্লা ডিএসবির অতিঃ পুলিশ সুপার আজিম উল আহসান প্রমুখ।