,

সুন্দরবনে ৯ ফুট লম্বা অজগর অবমুক্ত

আজকের কুমিল্লা ডট কম :
April 19, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার :

বাগেরহাটের শরণখোলার গ্রাম থেকে প্রায় ৯ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকলে সাড়ে পাঁচটার দিকে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের ২৪ নম্বর কম্পার্টমেন্টের ধাবড়ি এলাকায় অজগরটি ছাড়া হয়।

এর আগে বিকেল চারটার দিকে সাউথখালী ইউনিয়নের বনসংলগ্ন সোনাতলা গ্রাম থেকে ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার টিমের (ভিটিআরটি) সদস্যরা সাপটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, উদ্ধার হওয়া অজগরটি ৯ফুট লম্বা এবং ওজন প্রায় ১০ কেজি। সাপটি অবমুক্ত করার সময় স্টেশন কর্মকর্তা (এসও) মো. শামছুল হক, সহব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সদস্য আবুল আসলাম তুহিন বয়াতি, ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা মো. আলম হাওলাদারসহ বনবিভাগ ও টাইগার টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।