,

প্রথম ব্যবহারেই চুলের কোমল-ঝলমলে জেল্লা

আজকের কুমিল্লা ডট কম :
April 21, 2019
news-image

লাইফস্টাইল ডেস্ক :

গরমে ধুলা, ময়লা, ঘামে ত্বকের মতোই চুলও ক্ষতিগ্রস্ত হয়। তেল-চিটচিটে মলিন চুল দেখে মনটাই খারাপ হয়ে ‍যায়।

সকালে শ্যাম্পু করে বিকেল পর্যন্ত চুলের ঝলমলে ভাব হারিয়ে যায়। এসব নিয়ে যারা ভাবছেন, তাদের জন্য সহজ সমাধান হতে পারে, একটা কলা আর আধখানা অ্যাভোকাডো পেস্ট। প্রথমবার ব্যবহারেই চুলের কোমল-ঝলমলে জেল্লায় খুশি হয়ে যাবেন।

জেনে নিন কীভাবে ব্যবহার করবেন:

• প্রথমে অ্যাভোকাডো আর কলা চটকে নিয়ে চুলে দৈর্ঘ্য বরাবর লম্বা করে মেখে নিন

• শুকনো চুলেই এই মিশ্রণ বেশি ভালো কাজ করে, তাই চুল ভেজানোর দরকার নেই

• শাওয়ার ক্যাপ দিয়ে চুল মিনিট দশেক ঢেকে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর অ্যাভোকাডোয় থাকে পর্যাপ্ত ফ্যাটি অ্যাসিড। এই দুটি উপাদানই চুলের আর্দ্রতা ফিরিয়ে এনে চুল নরম, উজ্জ্বল ও ঝলমলে করে তোলে।