আগামী পাঁচ বছর কোনো পণ্যে ট্যাক্স রেট বাড়ানো হবেনা : অর্থমন্ত্রী
ডেস্ক রিপোর্ট :
এবার বাজেটের আকার হবে পাঁচ লাখ কোটি টাকার উপরে। একই সঙ্গে আগামী পাঁচ বছর কোনো পণ্যে ট্যাক্স রেট বাড়বে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার (৩০ এপ্রিল) শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪০তম সভায় মন্ত্রী এ তথ্য জানান।
ট্যাক্স প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, আমি বলতে পারি আগামী পাঁচ বছরে কোনো বিষয়ে ট্যাক্স রেট বাড়বে না। বরং সামনে সব বিষয়ে ট্যাক্স রেট কমবে। তবে ট্যাক্সের আওতা বাড়বে। দ্বৈত কর পরিহার করা হবে। এবারের আয়কর হবে হয়রানি মুক্ত।
২০১৯-২০২০ সালের জাতীয় বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবার বাজেটে ব্যাপক সংস্কার আসছে। সংস্কার করলেও অনেকে বলছেন অর্থমন্ত্রী কোনো ক্ষমতা বলে ঋণখেলাপিদের ক্ষমা করে দেবেন। আমি ক্ষমাও করবো না আবার জেলেও দেবো না। ব্যাংকিংসহ নানা খাতে বাজেটে এবার সংস্কার করবো।’
মন্ত্রী বলেন, বাজেটে প্রথমেই বলবো সামর্থ্যবানরা সবাই করের আওতায় আসবে। একটা অভিযোগ সব সময় থাকে, যারা ট্যাক্স দেয় বেশি বেশি দেয় অথচ যারা দেয় না তারা কিছুই দেয় না। এটা আর হবে না। সামর্থ্য যাদের আছে তারা সবাই ট্যাক্স দেবে। কর আদায় করেই ছাড়বো। তবে কাউকে কষ্ট দিয়ে ট্যাক্স আদায় করবো না। সবাইকে ভালোবেসে কষ্ট না দিয়ে ট্যাক্স আদায় করবো। হাঁসের শরীর থেকে পালক তুলবো ঠিকই যেন হাঁস টের না পায়।
‘এবার এমনভাবে বাজেট ঘোষণা করবো, যাতে বাজেট সব মানুষের জন্য হয়। বাজেটে এক বছরের আয়-ব্যয় থাকবে কিন্তু বাজেটের ভিত হবে ২০৪১ সাল। ২০৪১ সালে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বাংলাদেশ উন্নত দেশ হ