,

১১ জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

আজকের কুমিল্লা ডট কম :
May 13, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

১১ জুন (মঙ্গলবার) জাতীয় সংসদে বাজেট অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওই দিন বিকেল ৫টায় শুরু হবে অধিবেশন।

১৩ জুন (বৃহস্পতিবার) সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট উপস্থাপন করবেন বলে জানা গেছে। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট এটি।

এদিকে, এটি চলমান একাদশ সংসদের তৃতীয় অধিবেশন। এর আগে দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছিল ২৪ এপ্রিল।

জাতীয় সংসদ সচিবালয়ের একটি সূত্র জানায় সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারার ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সোমবার (১৩ মে) সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদের এই অধিবেশনে আগামী ১৩ জুন ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে এ বাজেট পাস হবে।

এদিকে গত ৩০ ডিসেম্বর একাদশন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ টানা তৃতীয় বারের সরকারের এটাই প্রথম বাজেট। বাজেট অধিবেশন কত কর্মদিবস চলবে সেটা কার্য উপদেষ্টা কমিটিতে সিদ্ধান্ত হবে।