,

আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আজকের কুমিল্লা ডট কম :
May 21, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে কুমিল্লায় আদর্শ সদর উপজেলার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবী প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।

আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জাতীয় পাটির প্রার্থী ওবাদুল কবির মোহন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী গাজী রিয়াজ মাহমুদ এবং ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনে আরা বকুলসহ বিভিন্ন পদে মোট ৬ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। আজ ২১ মে ছিলো মনোনয়ন জমার শেষ দিন। ২৩ মে যাচাইবাছাই এবং ৩০ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

আগামী ১৮ জুন কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।