,

চান্দিনায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
June 22, 2019
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
কুমিল্লার চান্দিনায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার (২২জুন) সকালে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেষ্ট তুলে দেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

এতে চান্দিনা উপজেলার ৩৪টি উচ্চ বিদ্যালয় ও ২৭টি মাদ্রাসার ৭৩২জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানুল হক, বিদ্যালয়ের দাতা সদস্য মনির খন্দকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক, বিভিন্ন বিদ্যালয় প্রধান, অভিভাবক-শিক্ষার্থী প্রমুখ।