,

কুমিল্লা মেডিকেয়ার জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

আজকের কুমিল্লা ডট কম :
June 25, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
মেডিকেয়ার জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদের উদ্যোগে স্টাফদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন) সকালে কুমিল্লা নগরীর ঝাউতলায় মেডিকেয়ার জেনারেল হাসপাতালের সভাকক্ষে প্রতিষ্ঠানের চেয়াম্যান ও স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডাঃ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ, অর্থ-পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার, নির্বাহী পরিচালক মোঃ আবদুল কাদের, কাউসার আহমেদ সেলিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি রোগীদের সাথে ভাল ব্যবহার ও হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রোগ সারাতে ঔষধের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবাদানকারিদের কথা। এই জন্য সেবার মনোভাব নিয়ে সকলকে কাজ করতে হবে। সেবাদান করার মত এই মহৎ পেশা সততার সাথে দায়িত্ব পালন করবেন। মানুষের সেবা করার মানুসিকতা নিয়ে কাজ করবেন আর এটাই আমরা আপনাদের কাছে চাই।