,

বরুড়ায় প্রাইভেটের বকেয়া টাকা চাওয়ায় শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত

আজকের কুমিল্লা ডট কম :
June 27, 2019
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা বাজারে বুধবার রাতে প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা অভিভাবকের নিকট চাওয়ায় অভিভাবক আবুল বাশার উত্তেজিত হয়ে শিক্ষক ওসমান গণিকে পিটিয়ে গুরুতর আহত করে।

জানা যায়, আড্ডা ইউনিয়নের কৃঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওসমান গণি আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী কে প্রাইভেট পড়াতেন। বুধবার রাতে বকেয়া প্রাইভেটের টাকা চাওয়ায় ঐ শিক্ষার্থীর অভিভাবক আবুল বাশার ক্ষীপ্ত হয়ে হাতে থাকা টচ লাইট দিয়ে নাকে, মুখে আঘাৎ করে। এতে ওসমান গণি গুরুতর আহত হয়। বরুড়া সরকারি হাসপতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে প্রেরন করেন।

এ হামলার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত আবুল বাশারের বিচারের দাবিতে মানববন্ধন করে। এ রির্পোট লেখা পর্যন্ত থানা কোন মামলা হয়নি।