,

চৌদ্দগ্রামে সাবেক রাষ্ট্রপতি এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা

আজকের কুমিল্লা ডট কম :
July 18, 2019
news-image

স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে জাতীয় পাটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আলমগীর কবির মজুমদারের আয়োজনে দোয়া মাহফিল ও শোকসভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পাটির আহবায়ক আলহজ্ব বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক আলী হোসেন, সদস্য সচিব মোঃ এরশাদ আলী, সদস্য আইয়ূব আলী, চৌদ্দগ্রাম পৌর জাতীয় পাটির নেতা মোঃ সোহাগ মোরশেদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় উপজেলা জাতীয় পাটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

শোক সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কীর্তি অক্ষয় হয়ে থাকবে বাংলাদেশে। দীর্ঘ ৯ বছর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকাকালে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়নের অসংখ্য স্মৃতিচিহ্ন উজ্জ্বল হয়ে থাকবে। গণমানুষের জন্য হুসেইন মুহম্মদ এরশাদের অনুরাগ দেশ ও জাতির জন্য তার সংস্কারমূলক কর্মকান্ড দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে।