কুমিল্লা সদরে ১৪ হাজার পিস ইয়াবাসহ শিবু চন্দ্র আটক
আজকের কুমিল্লা ডট কম :
August 18, 2019
মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লা সদর উপজেলায় ১৪ হাজার পিস ইয়াবাসহ শিবু চন্দ্র শীলকে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ।
শনিবার (১৭ আগষ্ট) সন্ধ্যা সোয়া ৬ টায় কুমিল্লা ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
আটক হওয়া শিবু চন্দ্র শীল কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের মিরপুর শীল বাড়ির ননী চন্দ্র শীলের ছেলে শিবু চন্দ্র শীল।
কুমিল্লা ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।