,

চান্দিনায় ৯৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 30, 2019
news-image

 

শরীফুল ইসলামঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ৯৬ বোতল ফেন্সিডিল সহ হালিম(২৮) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৬ টায় মহাসড়কের তীরচর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়। আটক হালিম পাবনা জেলার আমিনপুর উপজেলার বসন্তপুর গ্রামের ওহাব শেখের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আহাদ এন্টারপ্রাইজ ঢাকা মেট্রো ব(১৩-০৯০৬) যাত্রীবাহী বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হালিম (২৮) কে আটক করা হয় এসময় তার কাছ থেকে ৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।