,

কুমিল্লার তিতাসে আ’লীগের বিদ্রোহী প্রার্থী পারভেজকে মনোনয়ন না দিতে ঢাকায় নেতাকর্মীদের বিক্ষোভ

আজকের কুমিল্লা ডট কম :
September 16, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার
কুমিল্লার তিতাসে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী পারভেজ হোসেন সরকারকে দলীয় মনোনয়ন না দিতে ঢাকায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে নেতাকর্মীরা। সোমবার রাতে ঢাকার ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে নেতাকর্মীরা রাজাকার হটাও তিতাস বাঁচাও স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ গ্রহন করেন।

এ সময় বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহনকারী পারভেজ হোসেন সরকারকে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতিক বরাদ্ধ না দিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। আসছে ২১ অক্টোবর স্থগিত হওয়া ওই উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

জানা যায়, চলতি বছরের ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার তিতাসে আওয়াীলীগের দলীয় মনোনয়ন লাভ করেন ওই উপজেলার ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম ওরফে সোহেল শিকদার। কিন্তু দলের শৃংখলা ভঙ্গ করে ওই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা আওয়াীলীগের সদস্য পারভেজ হোসেন সরকার। পরে নির্বাà