শেরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ি নিহত
আজকের কুমিল্লা ডট কম :
November 18, 2019
ডেস্ক রিপোর্টঃ
জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তের কুমারগাতি এলাকায় বিএসএফের গুলিতে উকিল মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ভারতের সীমানায় ১০৯২ পিলারসংলগ্ন এলাকায় সোমবার (১৮ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত উকিল মিয়া পার্শ্ববর্তী হারিয়াকোনা গ্রামের বঙ্গ সুরুজ মিয়ার ছেলে। তিনি গরুর ব্যবসা করতেন।
কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের পার্শ্ববর্তী রাবার বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।